পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় প্রকাশ্যে জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে আব্দুল জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, গুলি করার পর তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনাস্থলের কাছে পুলিশের টহল দল থাকায় তাদের ধাওয়া করা হলেও আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, জলিলের কাছে চাঁদা চাওয়ার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। এছাড়া মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মাদক গ্রহণের বিষয়েও তথ্য পেয়েছে পুলিশ।

এ ঘটনায় হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...