পরীক্ষামূলক সংস্করণ

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে আনোয়ার হোসেন (৪৩) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। আনোয়ার হোসেন জজকোর্টের সাবেক আইনজীবী ছিলেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন শহীদনগরের ৩ নম্বর গলির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় একা একটি কক্ষে ভাড়া থাকতেন। চলতি মাসের ১ তারিখে তিনি ওই বাসায় ওঠেন।

শনিবার সকালে পাশের বাসার এক ভাড়াটিয়া দুর্গন্ধ পেয়ে দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। পরে ভেতরে আনোয়ার হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ার হোসেন নিয়মিত আদালতে যেতেন না। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি হতাশাগ্রস্ত ও মাদকাসক্ত ছিলেন এবং বাসায় মাদক সেবন করতেন।

ওসি জানান, অসুস্থতার কারণে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...