দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৫৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ১২ জন হাম রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।



