পরীক্ষামূলক সংস্করণ

তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী: মুরাদ

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পরে শোভাযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ধামরাই যাত্রাবাড়ীতে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুটের সভাপতিত্বে বিএনপি নেতা অধ্যাপক এম এ জলিল, এনায়েত হোসেন, আব্দুস সালাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুরাদ বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিলেন। পরে রাষ্ট্রক্ষমতায় গিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি।

মুরাদের দাবি, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। তারেক রহমানও বাবা-মায়ের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখন আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হয়েছে। তারেক রহমানও নানা সংকটের মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং বাবা-মায়ের মতো তিনিও সফল হবেন বলে আশা প্রকাশ করেন মুরাদ।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...