পরীক্ষামূলক সংস্করণ

ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৫৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৭৪ জন।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মারা গেছেন।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...