পরীক্ষামূলক সংস্করণ

খাবারের বিল নিয়ে বিরোধ, রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জের মুকসুদপুরে খাবারের বিল দেওয়াকে কেন্দ্র করে ক্রেতা ও রেস্টুরেন্ট কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার জেরে একটি রেস্টুরেন্টে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরপ্রসন্নদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চার-পাঁচজন রেস্টুরেন্টটিতে খাবার খেতে যান। খাবার শেষে বিল পরিশোধের সময় ক্রেতা ও কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে রেস্টুরেন্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।

রেস্টুরেন্টের মালিক এ এস এম মামুন জানান, খাবারের বিল কম দেওয়াকে কেন্দ্র করে কর্মীদের সঙ্গে ক্রেতাদের বিরোধের সূত্রপাত হয়। পরে পলাশ শেখের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালান। এতে ১০ থেকে ১৫ জন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

মালিকের দাবি, হামলায় রেস্টুরেন্টের নগদ ২০ লাখ টাকাসহ মোট ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিন কর্মচারী পুলিশ হেফাজতে রয়েছেন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, খাবারের বিল নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে। দুইজনকে আটক করা হয়নি, নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...