পরীক্ষামূলক সংস্করণ

ভক্তের বুকে শেহনাজ গিল, হতবাক অভিনেত্রী!

প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ কতটা ভিন্ন হতে পারে, তারই উদাহরণ দেখা গেল ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক অনুরাগীর ঘটনায়। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি বুকে ট্যাটু করিয়ে শেহনাজের সামনে হাজির হন ওই ভক্ত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই অনুরাগীর সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শেহনাজ। একপর্যায়ে ভক্তের বুকের ট্যাটুটি নজরে পড়ে অভিনেত্রীর।

কৌতূহলী হয়ে শেহনাজ তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি এই ট্যাটুটা কেন করালে?’ জবাবে ওই ভক্ত জানান, তিনি শেহনাজের ভক্ত। বিষয়টি দেখে অভিনেত্রী অবাক হয়ে যান। পরে ওই অনুরাগীকে ধন্যবাদ জানান এবং তার হাতও ধরেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর শেহনাজের ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এক নেটিজেন মন্তব্য করেন, এর আগে ওই ভক্ত হাতে শেহনাজের ট্যাটু করিয়েছিলেন। তখন অভিনেত্রী তাকে হৃদয়ে আর ট্যাটু না করার পরামর্শ দিয়েছিলেন।

আরেক নেটিজেন শেহনাজের পুরোনো একটি ট্যাটুর প্রসঙ্গ তুলে বলেন, একসময় শেহনাজ নিজেও করণ আউজলার ট্যাটু করিয়েছিলেন। এখন ভক্তরা শেহনাজের ছবি ট্যাটু করছেন।

সব মিলিয়ে ভক্তের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে।

এদিকে শেহনাজ গিল অভিনীত ‘সিং ভার্সেস কৌর ২’ গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে। খবর অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৫ লাখ রুপি আয় করেছে। এখন সপ্তাহান্তে সিনেমাটি বক্স অফিসে কেমন ব্যবসা করে, সেটিই দেখার বিষয়।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...