পরীক্ষামূলক সংস্করণ

আদাবরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই পা

রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় একটি কালো ব্যাগ থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের চারটি অংশ উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, এখন পর্যন্ত মরদেহের বডি, মাথা ও দুটি হাত উদ্ধার করা হয়েছে। তবে দুটি পা এখনো পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে খোঁজ চলছে।

তিনি জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা গেলে ঘটনার রহস্য উদঘাটনে সহায়তা মিলবে বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, আদাবরের ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা বেরিয়ে আসে। এরপর খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...