পরীক্ষামূলক সংস্করণ

বেগমগঞ্জে দুই হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে অভিযান দুটি পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইমাম হোসেন (৫০) নামে এক পুরুষ ও পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়।

এরপর বিকেল ৫টার দিকে একই এলাকার ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। ওই অভিযানে চার পুরুষ ও সাত নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার পুরুষদের মধ্যে রয়েছেন ইমাম হোসেন (৫০), আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও মো. রাকিব হোসেন (১৯)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...