পরীক্ষামূলক সংস্করণ

জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: শফিকুর রহমান

জাতির প্রয়োজনে সরকার চাইলে বিরোধী দল যেকোনো সময় সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি ভালো নয়। দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্বশীল থেকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।

সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ বিষয়ে তিনি সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে-বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে বলেও জানান তিনি। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখনো সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা বলেছেন বলে জানান তিনি।

ছয় দফা জনদাবি নিয়ে দ্বিতীয়বারের মতো রাজপথে নামার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনের নামে তারা ভাঙচুর, অগ্নিসংযোগ বা দেশের ক্ষতি করতে চান না। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চান না তারা। একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...