পরীক্ষামূলক সংস্করণ

শিশু-কিশোরদের ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় ফেরাতে হবে: আমিনুল হক

দেশের শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ড ও খেলাধুলায় যুক্ত করে মাঠে ফেরাতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, শিশু-কিশোরদের ডিভাইসের হাত থেকে দূরে রাখতে বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ‘মডেল কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, সরকার একটি মাদকমুক্ত সমাজ ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে চায়। আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে শিশু-কিশোরদের এখন থেকেই সঠিকভাবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলাবোধ, সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে বাংলাদেশ স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কাউট মানেই শৃঙ্খলা। অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে গড়ে তোলা এবং নিজের দায়িত্ব ও কর্মের প্রতি নিষ্ঠাবান হওয়াই স্কাউটিংয়ের অন্যতম শিক্ষা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরেরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত ইতিবাচক বিষয়।

আমিনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক। সেখানে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে মানবিকতা, আন্তরিকতা ও গণতান্ত্রিক পরিবেশ গুরুত্ব পাবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আরও বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার মাধ্যমে স্কাউটরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, অভিভাবক এবং অংশগ্রহণকারী শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...