পরীক্ষামূলক সংস্করণ

জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে যোগ দেন।

এ সময় তাঁদের বরণ করে নেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু।

স্থানীয় সূত্র জানায়, রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরী, মো. ইসমাইল, নুরুল আমিন, মো. বেলাল, আ. করিম, আবুল কালাম, হাফিজ উল্লাহ, ইউনুছ, মো. হোসেন, সেলামত মিয়া, ইউছুফ ও মো. জবিউল্লাহসহ প্রায় দুই শতাধিক জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে ওয়ার্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আজ শনিবার জামায়াতের কর্মী, সদস্য ও সমর্থক মিলিয়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাব।’

রাত ৮টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন রামগতি পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপির সুশৃঙ্খল নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-অগ্রযাত্রায় অনুপ্রাণিত হয়ে দুই শতাধিকের বেশি জামায়াতের নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাঁদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বরণ করে নিয়েছি।’

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...