পরীক্ষামূলক সংস্করণ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আসাদুজ্জামান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এমপির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত দুজন হলেন উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম এবং একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান গুরুতর আহত হন।

ঘটনার পর বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত আরও দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত চিকিৎসা-সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, ‘বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তবে বিএসএফ এখনও অফিসিয়ালভাবে আমাদের নিশ্চিত করেনি। এ ঘটনার বিস্তারিত তথ্যের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।’

বিজিবির পক্ষ থেকে বিএসএফের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...