পরীক্ষামূলক সংস্করণ

আ. লীগের আমলে বিরোধীদের নিরাপত্তা ছিল না: রিজভী

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের মানুষের বেঁচে থাকার অধিকার ও নিরাপত্তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, দেশ দীর্ঘ সময় একটি অন্ধকার সময় পার করেছে।

রোববার দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ওই সময়ে বিরোধী মতের মানুষের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা ছিল না। গুম ও বিচারবহির্ভূত হত্যার আতঙ্কে অনেকের দিন কেটেছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মী, শিশু ও শিক্ষার্থীদের হত্যাতেও দ্বিধা করেননি। তার অভিযোগ, বছরের পর বছর দেশে গুম ও খুনের ঘটনা ঘটেছে।

রিজভী আরও দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও র‍্যাবের হাতে রক্ত ঝরেছে। ওই সময়ের নির্মমতার শিকার হয়েছেন শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ।

হারুনুর রশীদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৬ সালের ১২ এপ্রিল।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...