দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আসামিরা হলেন—হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকার রাজু মিয়ার ছেলে ফনি মিয়া (২২) এবং উপজেলার সাতকুড়ি এলাকার ইয়াসমিন আলীর ছেলে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ওসি মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে ফনি মিয়া ও মোজাম হোসেনকে গ্রেফতার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ফনি মিয়া জিআর মামলা নং ৯/২৬-এর ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত। তার জিআর মামলা নং ৮১/১৪।
পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।



