পরীক্ষামূলক সংস্করণ

দুই-এক দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী

আগামী দুই থেকে একদিনের মধ্যেই দেশের সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আমিন উর রশিদ বলেন, বিগত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে ২ লাখ মেট্রিক টন সার বেশি রয়েছে।

তিনি জানান, সার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে সার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, কৃষি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী দেশের কৃষির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। বৈঠকে কৃষি খাতের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

প্রধান খবর

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাও প্রকাশ করেন তিনি।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান তারেক রহমানের

দেশের জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানসহ জ্বালানি খাতে আরও বিনিয়োগে শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

আসছে...