পরীক্ষামূলক সংস্করণ

ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনাকে ফেরানো গুরুত্বপূর্ণ: জাহেদ

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে শেখ হাসিনাসহ বিভিন্ন দেশে অবস্থানরত পলাতক আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সঙ্গে একটি কার্যকর ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এসব বিষয় ভারত সরকারকে বিবেচনা করা উচিত।

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নন, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন দেশে অবস্থানরত অন্যদেরও বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শুধু জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নয়; দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় যারা বিভিন্নভাবে জড়িত ছিলেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের ‘মাফিয়া রেজিমের’ সবচেয়ে বড় ভুক্তভোগী দল হিসেবে বর্তমান সরকার দায়িত্বে রয়েছে। তাই সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করবে।

প্রধান খবর

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

৩ মাসেই ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ল ৫ হাজার

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার বেশি আমানত থাকা কোটিপতি হিসাবের সংখ্যা ৫ হাজার ৭৭টি বেড়েছে। এতে এসব হিসাবে নতুন করে যুক্ত হয়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকার আমানত।

আসছে...