পরীক্ষামূলক সংস্করণ

কাদেরসহ ৫ জনের ৫০% সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের ৫০ শতাংশ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

আদেশে বলা হয়, ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বা ৫০ শতাংশ বাজেয়াপ্ত করা হবে।

শেখ ফজলে শামস পরশ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় তার সম্পদের তথ্য নির্বাচনী হলফনামা থেকে পাওয়া যায়নি। বাকি চারজনের ঘোষিত সম্পদের তথ্য জানা গেছে।

ওবায়দুল কাদেরের সম্পদ

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে অংশ নেওয়া ওবায়দুল কাদেরের হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ ছিল ৮০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছিল প্রায় ৭৬ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ছিল প্রায় দেড় কোটি টাকার।

তার একটি গাড়ির মূল্য দেখানো হয় ৭৭ লাখ ৫০ হাজার টাকা। ২৫ তোলা সোনার মূল্য দেড় লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৯ লাখ ২০ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য ৮ লাখ ৭৫ হাজার টাকা দেখানো হয়েছিল।

সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে ঢাকার উত্তরায় ৫ কাঠা জমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে প্রায় ৫১ লাখ টাকা। ফলে ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা।

বাহাউদ্দিন নাছিমের সম্পদ

ঢাকা-৮ আসনে ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া বাহাউদ্দিন নাছিমের হলফনামায় নগদ অর্থ ছিল ৭ কোটি ৬৯ লাখ টাকা। ব্যাংকে ছিল ৯ কোটি ৫৬ লাখ টাকা। বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ডের মূল্য প্রায় ১১ কোটি ১৪ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ছিল ৬০ লাখ টাকার।

তার দুটি গাড়ির মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। ২৫ ভরি সোনার মূল্য দেখানো হয় সাড়ে ৩ লাখ টাকা। ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবের মূল্য প্রায় ১০ লাখ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২৯ কোটি ৭৯ লাখ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে মাদারীপুর ও সাভারে ১৩৯ শতাংশ কৃষিজমি রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে রয়েছে ১৫৩ শতাংশ অকৃষি জমি। এসব জমির মোট মূল্য প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা।

এ ছাড়া ঢাকার উত্তরায় একটি ভবনের মূল্য ২ কোটি ৭১ লাখ টাকা এবং মিরপুরের একটি ফ্ল্যাটের মূল্য ৪৫ লাখ টাকা দেখানো হয়েছে। তার মোট স্থাবর সম্পদের মূল্য প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা।

মোহাম্মদ আলী আরাফাতের সম্পদ

ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতের গুলশান-২ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। হলফনামায় এর মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়েছে।

অস্থাবর সম্পদের মধ্যে নয়টি কোম্পানির শেয়ার রয়েছে, যার মূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা। এ ছাড়া ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

সব মিলিয়ে তার নিজের নামে ঘোষিত অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা।

মাইনুল হোসেন খান নিখিলের সম্পদ

ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের ঘোষিত স্থাবর সম্পদের মধ্যে প্রায় সাড়ে ৬ একর কৃষিজমি রয়েছে, যার মূল্য ৪ লাখ ৪৫ হাজার টাকা। আরেকটি কৃষিজমির পরিমাণ ৫৭ দশমিক ৫০ শতাংশ, যার মূল্য ২৫ লাখ ৫২ হাজার টাকা।

এ ছাড়া একটি অকৃষি প্লটের মূল্য ৪ লাখ ৭১ হাজার ৬০০ টাকা এবং বাড়ি বা অ্যাপার্টমেন্ট শ্রেণিতে ৩৪ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার সম্পদের তথ্য রয়েছে। সব মিলিয়ে তার ঘোষিত স্থাবর সম্পদের মূল্য প্রায় ৬৯ লাখ ১৬ হাজার টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ ২৪ লাখ টাকার কিছু বেশি, নিজের নামে ১ কোটি টাকার এফডিআর এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে। নাবিল প্রপার্টিজে ৮ লাখ টাকা ও নাবিল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিংয়ে ৬২ লাখ টাকার শেয়ার রয়েছে।

তার তিনটি যানবাহনের মূল্য ১ কোটি ১৪ লাখ টাকার বেশি। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবের মূল্য প্রায় ২ লাখ টাকা। হলফনামায় নিখিলের অস্থাবর সম্পদের মোট মূল্য সাড়ে ৫ কোটি টাকা দেখানো হয়েছে।

প্রধান খবর

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

৩ মাসেই ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ল ৫ হাজার

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার বেশি আমানত থাকা কোটিপতি হিসাবের সংখ্যা ৫ হাজার ৭৭টি বেড়েছে। এতে এসব হিসাবে নতুন করে যুক্ত হয়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকার আমানত।

আসছে...