পরীক্ষামূলক সংস্করণ

আল-নাসরের মালিকানায় এবার রোনালদো!

সৌদি আরবের ক্লাব আল-নাসরের মালিকানায় যুক্ত হওয়ার পথে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র প্রতিবেদনে বলা হয়েছে, আল-নাসর কিনতে আগ্রহী পাঁচ সদস্যের একটি কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

বর্তমানে আল-নাসরের ৭৫ শতাংশ শেয়ার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানায় রয়েছে। ক্লাবটি অধিগ্রহণে আগ্রহী কনসোর্টিয়ামে রোনালদোর পাশাপাশি রয়েছেন এসি মিলানের মালিক জেরি কার্ডিনাল এবং সৌদি আরবের তিন প্রভাবশালী ব্যবসায়ী।

প্রতিবেদন অনুযায়ী, কনসোর্টিয়ামটি পিআইএফের কাছে আল-নাসর অধিগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি এবং আর্থিক বিষয়েও আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

খবরে আরও বলা হয়েছে, আল-নাসরের ৫ শতাংশ শেয়ারের মালিকানা ইতোমধ্যেই রোনালদোর হাতে রয়েছে। নতুন চুক্তি হলে ক্লাবটিতে তার অংশীদারিত্ব আরও বাড়তে পারে।

২০২২ সালের শেষ দিকে আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো ক্লাবটির অন্যতম প্রধান তারকা হয়ে ওঠেন। একই সঙ্গে সৌদি ফুটবলের বৈশ্বিক পরিচিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ারও কিনেছেন রোনালদো। আল-নাসরের সম্ভাব্য মালিকানা অংশীদারিত্ব সফল হলে ফুটবলে তার বিনিয়োগের পরিধি আরও বাড়বে।

প্রধান খবর

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ার পর দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস দুটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

আসছে...