পরীক্ষামূলক সংস্করণ

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮’ সংশোধন করে বহুল ব্যবহৃত ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি), একই সঙ্গে একক প্রার্থীর ক্ষেত্রে ব্যালটে ‘না’ প্রতীক অন্তর্ভুক্তির বিধান করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সংশোধিত বিধিমালার ৯ নম্বর বিধির ১ নম্বর উপবিধির পরিবর্তে নতুন বিধান প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে—সংশ্লিষ্ট বিধির অন্যান্য শর্ত সাপেক্ষে রিটার্নিং কর্মকর্তা স্থগিতকৃত প্রতীক ব্যতীত নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন।

ইসির সংশোধিত তালিকায় চূড়ান্ত করা ১২০টি প্রতীকের মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি (কার), মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং নতুন যুক্ত হওয়া ‘না’ প্রতীক; তবে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতীক ‘নৌকা’ বর্তমানে স্থগিত তালিকায় রাখা হয়েছে।

নির্বাচনী আর্থিক লেনদেন ও ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তফসিল-১ এর ফরম-১ এর তৃতীয় অংশে প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহারের সুযোগ যুক্ত করা হয়েছে।

হলফনামার নিয়মে সংশোধনী এনে প্রজ্ঞাপনে জানানো হয়, প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং অন্যান্য নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দাখিলের বাধ্যবাধকতা শিথিল করে তা ‘ঐচ্ছিক’ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আইনি জটিলতা এড়াতে ফৌজদারি মামলার তথ্যের ক্ষেত্রে ‘অভিযুক্ত’ বলতে কেবল সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

ট্রাম্পের এক বিলেই বদলে যাচ্ছে ভারত-মার্কিন সম্পর্কের সমীকরণ

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের মার্কিন বিলে স্বাক্ষর করছেন ট্রাম্প। ভারতের রুশ তেল আমদানি ও নতুন বাণিজ্য জটিলতা নিয়ে উদ্বেগ বাড়ায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নেও সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

আসছে...