পরীক্ষামূলক সংস্করণ

হুতিদের থামাতে ইরানের সহায়তা চাইল চীন

ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের সহায়তা চেয়েছে চীন। ইরান-সমর্থিত হুতিদের দ্রুত সামরিক অগ্রগতির পর সৌদি আরবের অনুরোধে বেইজিং এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিন ইরানি সূত্রের বরাতে রয়টার্স জানায়, লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে হুতিদের অগ্রগতির পর চীনের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব। এতে সৌদির তেল রপ্তানি ও নৌযান চলাচল আরও ঝুঁকির মুখে পড়েছে।

সূত্রগুলোর দাবি, চীন প্রকাশ্যে সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের আহ্বান জানালেও ব্যক্তিগত পর্যায়ে ইরানকে আরও স্পষ্ট বার্তা দিয়েছে। বেইজিং চায়, হুতিদের ওপর ইরানের প্রভাব কাজে লাগিয়ে সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে।

বিশেষ করে চীনের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলো নিরাপদ রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে কীভাবে ইরানকে বার্তা দেওয়া হয়েছে বা চীনে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্রগুলোর ভাষ্য, তেহরান জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে হলে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে হবে। চীন ইরানকে অর্থনৈতিক চাপ দেওয়ার কোনো হুমকি দেয়নি বলেও সূত্রগুলো দাবি করেছে।

রয়টার্সের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগরে আরও ছড়িয়ে পড়ুক—এটি চীন চায় না। ক্রমবর্ধমান অস্থিতিশীলতা কোনো পক্ষের স্বার্থেই নয় বলে জানিয়েছে দেশটি।

চীন সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মানুষের জীবন-জীবিকার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা না করা এবং পরিস্থিতি জটিল করে এমন কর্মকাণ্ড বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং।

প্রধান খবর

ট্রাম্পের এক বিলেই বদলে যাচ্ছে ভারত-মার্কিন সম্পর্কের সমীকরণ

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের মার্কিন বিলে স্বাক্ষর করছেন ট্রাম্প। ভারতের রুশ তেল আমদানি ও নতুন বাণিজ্য জটিলতা নিয়ে উদ্বেগ বাড়ায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নেও সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

আসছে...