পরীক্ষামূলক সংস্করণ

পঞ্চগড়ে নিষিদ্ধ আ. লীগ নেতা উজ্জল গ্রেপ্তার

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এস এম হুমায়ূন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে দায়ের করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাও রয়েছে।

গ্রেপ্তারের পর উজ্জলকে পঞ্চগড় সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মামলাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উজ্জলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

প্রধান খবর

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং শীর্ষ ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

আসছে...