পরীক্ষামূলক সংস্করণ

বাউফলে ৪ ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ

পটুয়াখালীর বাউফল পৌরসভার পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের সামনের এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় আবু সায়েম জানান, তিনি একটি দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দোকান থেকে বের হয়ে আসেন।

স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান খবর

বাড়ল বাস ভাড়া

জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও পাচার রোধে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে ডিজেলে প্রতি লিটারে ৭০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

আসছে...