পরীক্ষামূলক সংস্করণ

জাতিসংঘে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরটি গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

মাহদী আমিন জানান, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা, জাতীয় স্বার্থ সুরক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পাবে।

মাহদী আমিন আরও জানান, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর মোট ছয় দিনের। এর মধ্যে যাতায়াতে দুই দিন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানে চার দিন ব্যয় হবে। সফরে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন। এর বাইরে নিরাপত্তা, গণমাধ্যম ও প্রয়োজনীয় ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, সাধারণ মানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই এই প্রতিনিধিদলের মূল লক্ষ্য।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিবের আয়োজিত ওয়েলকাম ব্রেকফাস্টে অংশ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন তিনি।

সফরজুড়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন কূটনৈতিক বৈঠক ও কর্মসূচির সারসংক্ষেপ নিয়মিত গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান মাহদী আমিন।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...