পরীক্ষামূলক সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ মিতালী ক্লাব এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করে বারবার কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এতে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই শ্রমিকেরা কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বেলা পৌনে ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা আমবাগ এলাকার পি.এন নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের আন্দোলনে যুক্ত করার চেষ্টা করেন। সেখানে শিল্প পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকেরা জানান, গত ১০ তারিখ থেকে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। ২২ সেপ্টেম্বর পর্যন্ত বেতন না পাওয়ায় বাড়িভাড়া ও দোকানের বকেয়া পরিশোধে সমস্যায় পড়েছেন তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা পাশের একটি কারখানায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

প্রধান খবর

সন্তানকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়ি ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামি শরীফের বাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাড়ল বাস ভাড়া

জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...