পরীক্ষামূলক সংস্করণ

ছিনতাই করেই জীবিকা নির্বাহ করে সাদ্দাম : পুলিশ

চট্টগ্রামের কোতোয়ালি থানার পাশে সতীশ বাবু লেনে ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত এবং ৯ মামলার আসামি মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানার পাশের সতীশ বাবু লেনে একটি অটোরিকশার যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে।

পুলিশের দাবি, ভাইরাল ভিডিওতে সাদা টি-শার্ট পরা সাদ্দামকে শনাক্ত করে ডিবির একটি দল সোমবার রাতে উত্তর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, সাদ্দাম একটি পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। ২০২৫ সালে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একই ধরনের ঘটনায় এক নারীকে ছুরিকাঘাত করে সোনা ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও ছিনতাইয়ে জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, সাদ্দামের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

প্রধান খবর

সন্তানকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়ি ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামি শরীফের বাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাড়ল বাস ভাড়া

জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...