পরীক্ষামূলক সংস্করণ

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া শহরতললীর ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ত্রিমোহনী বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ জানায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও কৃষকদের সঙ্গে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের কৃত্রিম সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিয়মিত ভেজাল ও নকল সার বিক্রি করে আসছেন। এসব নিম্নমানের সার ব্যবহারের ফলে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি জমির স্বাভাবিক উর্বরতা শক্তি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, উপজেলা কৃষি অফিসারের তথ্যের ভিত্তিতে ত্রিমোহনীর ওই সার ডিলারের দোকানে অভিযান চালানো হয়। ডিলার অন্য জায়গা থেকে ভেজাল সার এনে মিশ্রিত করে বিক্রি করতেন, যার সত্যতা পাওয়ায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান খবর

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

সন্তানকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়ি ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামি শরীফের বাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাড়ল বাস ভাড়া

জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আসছে...