পরীক্ষামূলক সংস্করণ

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর মা দুই বছর আগে ক্যানসারে মারা যাওয়ার পর থেকে সে দাদির কাছে থাকত। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিবারের একটি কাজে ওই কিশোর তাদের বাড়িতে যায়। এ সময় ছাত্রীকে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত কিশোর সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনার পর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে সংশোধনাগারে পাঠানো হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রধান খবর

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

সন্তানকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়ি ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামি শরীফের বাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আসছে...