পরীক্ষামূলক সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামীর বিরুদ্ধে দুদকের ২৫ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিযোগ গঠন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চট্টগ্রাম: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামীর বিরুদ্ধে দুদক পরিচালিত ২৫ কোটি টাকার ঋণ ও অর্থ পাচারের মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আজ (বুধবার) অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আসামিরা হলেন সাইফুজ্জামীর স্ত্রী রুখমিলা জামানসহ মোট ৩৬ জন। সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৪ এপ্রিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাইফুজ্জামীর মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল অফিসারকে মালিক হিসেবে দেখিয়ে ভুয়া প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’ গড়ে ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। এর মধ্যে প্রায় ১৪ কোটি টাকা নিজের প্রতিষ্ঠানগুলোর দায় মেটাতে এবং বাকি অর্থ বিদেশে পাচার করা হয়।

দুদক জানায়, হুন্ডি ও হাওলা প্রক্রিয়ায় টাকা প্রথমে দুবাইয়ে পাঠানো হয়, পরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সম্পদ ক্রয় করা হয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত নথিতে বিদেশে প্রায় ১ হাজার ১০০টি ফ্ল্যাট ও রিয়েল এস্টেট কেনার তথ্য পাওয়া গেছে।

২০২৪ সালের অক্টোবর মাসে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করলেও সাইফুজ্জামী ও স্ত্রী বিদেশে চলে যান। দুদকের তথ্যমতে, তাদের যুক্তরাজ্য, দুবাই ও যুক্তরাষ্ট্রসহ অন্তত ৯ দেশে ব্যাপক সম্পদ রয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...