পরীক্ষামূলক সংস্করণ

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই

নেত্রকোণার মোহনগঞ্জে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাই আবু হানিফকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বুধবার রাতে নিজ বাড়ি থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু হানিফ ওই তরুণীর চাচাতো বোনের স্বামী। পরিচয়ের সূত্র ধরে তিনি তরুণীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

তরুণীর অভিযোগ, প্রায় নয় মাস আগে তারা সিলেটে বেড়াতে গেলে একটি ভাড়া বাসায় বিয়ের আশ্বাস দিয়ে হানিফ তাকে ধর্ষণ করেন। এরপর তিনি হানিফকে বিয়ের জন্য চাপ দিলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

একপর্যায়ে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর থেকে হানিফ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

তরুণীর আরও অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ তাকে একাধিকবার হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় মারধর করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। অভিযোগ অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে হানিফ বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মোহনগঞ্জ থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই তরুণী। পরে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ধর্ষণ মামলায় আবু হানিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানোসহ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

৫ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশ নদী-খাল খনন, বৃক্ষরোপণ, আগাম সতর্কতা ও নবায়নযোগ্য জ্বালানিতে নানা উদ্যোগ নিয়েছে।

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

আসছে...