জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটেও তাকে ‘Legal Officer’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
জাতিসংঘ কর্মকর্তাদের তথ্যের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমান আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।
খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি কর্মকর্তারাও বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
এর আগে ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে এক বছরের দায়িত্ব পালন করবেন।



