পরীক্ষামূলক সংস্করণ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, রাকিবুল হাসানকে রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে শুনানি হবে।

পুলিশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার সঙ্গে রাকিবুল হাসান জড়িত। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় পুলিশ বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রধান খবর

৫ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশ নদী-খাল খনন, বৃক্ষরোপণ, আগাম সতর্কতা ও নবায়নযোগ্য জ্বালানিতে নানা উদ্যোগ নিয়েছে।

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

আসছে...