পরীক্ষামূলক সংস্করণ

ফিলিস্তিনিরা মাতৃভূমি ছাড়বে না, বাস্তুচ্যুতিও মানবে না

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছাড়বে না এবং বাস্তুচ্যুতি মেনে নেবে না। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও অন্য কাউকে দেওয়া হবে না বলে জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় ফিলিস্তিনিদের উদ্দেশে এসব কথা বলেন আব্বাস। তিনি বলেন, নিজ ভূমি, ঐক্য ও বৈধ অধিকার ধরে রাখার মাধ্যমে ফিলিস্তিনিরা নিজেদের দৃঢ়তা ও মর্যাদা ধরে রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে আব্বাস বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্তিকরণ ঠেকানো এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি প্রত্যাখ্যানের বিষয়ে আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলো দুর্বল করা, আর্থিক সম্পদ সংকুচিত করা এবং ভূমি দখলের কর্মকাণ্ড একই উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে টিকে থাকার সক্ষমতাকে দুর্বল করছে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় চলমান যুদ্ধের কারণে হত্যা, ধ্বংস, অনাহার ও বাস্তুচ্যুতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন আব্বাস। তার ভাষায়, ফিলিস্তিনি জনগণ ইতিহাসের অন্যতম ভয়াবহ সময় পার করছে।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। বসতি সম্প্রসারণ, ভূমি দখল, বাড়িঘর ধ্বংস ও সহিংসতা বৃদ্ধির অভিযোগ তুলে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে সশরীর উপস্থিত হতে পারেননি আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৫২-৩ ভোটে তার ভার্চুয়াল বক্তব্যের অনুমতি দেয়; চারটি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রধান খবর

৫ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশ নদী-খাল খনন, বৃক্ষরোপণ, আগাম সতর্কতা ও নবায়নযোগ্য জ্বালানিতে নানা উদ্যোগ নিয়েছে।

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

আসছে...