রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও বিভাগে ৯৬ জন, উত্তরা বিভাগে ৯৩ জন, মিরপুর বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, গুলশান বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৪ জন এবং রমনা বিভাগে ৩১ জন রয়েছেন।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানান ডিসি মো. আকতার হোসেন।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জাতিসংঘে প্রথম ভাষণে ফিলিস্তিন, রোহিঙ্গা ও জলবায়ু সংকট তুলে ধরলেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিয়েছেন তারেক রহমান। বাংলায় দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি, নিরস্ত্রীকরণ ও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।



