পরীক্ষামূলক সংস্করণ

ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগ নেতা কাইউম গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইউম জেমাদ্দারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাণ্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. আব্দুল হামিদ জেমাদ্দারের ছেলে।

পুলিশের দাবি, আওয়ামী লীগ ঘোষিত সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে কাইউমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খাইরুল ইসলাম কাইউম জেমাদ্দারের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...