পরীক্ষামূলক সংস্করণ

চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা

চাঁদপুর শহরের একটি গুদামে অভিযান চালিয়ে শিশু খাদ্যসহ শতাধিক নকল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ঘটনায় গুদামের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়ারলেস মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিপরীতে একটি দোকানের গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযানে ‘আল মদিনা ফুড প্রোডাক্ট’ নামের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের গুদাম থেকে শিশু খাদ্যসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের নকল খাদ্যপণ্য উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয় বলেন, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু খাদ্য নকল করে বাজারজাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।

পরে নকল খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা লুৎফুর রহমানসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।

প্রধান খবর

সৌদিতে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট প্রাণহানি বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে।

আসছে...