পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা কলেজে ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি

বিভিন্ন ঘটনা ও সমস্যায় ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা ও সমস্যার কারণে ৯ জনের ভর্তি বাতিল এবং ৪২ জনকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বিভিন্ন উদ্ভূত ঘটনার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার সংবাদ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের আইন-শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রধান খবর

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠন ও এর প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্পে একনেকের চূড়ান্ত অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।

আসছে...