পরীক্ষামূলক সংস্করণ

গাজী নজরুলের জামিনে আপত্তি নেই মরিয়ম পরিবারের

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস-মীমাংসা হয়েছে। তবে আদালত গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করলেও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে বিষয়টি জানানো হয়।

শুনানিতে বাদী মো. মাসুম বিল্লাহ জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিন পেলে তার কোনো আপত্তি নেই। পরে শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন এবং গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি।

আইনজীবী আরও জানান, বাদীপক্ষের সঙ্গে ইতিমধ্যে আপস-মীমাংসা হয়েছে। শুনানিতে উপস্থিত থেকে বাদী দুই আসামির জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...