পরীক্ষামূলক সংস্করণ

স্বামীকে হত্যা করে হৃদরোগে মৃত্যু, চ্যাটে ফাঁস হলো সত্য

ভারতের উত্তর প্রদেশের মিরাটে পরকীয়া সম্পর্কের জেরে স্বামী তালিবকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ইলমার (২৭) বিরুদ্ধে। প্রেমিক আমানকে ডেকে এনে স্বামীকে মারধর ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটি হৃদরোগে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মিরাটের লোহিয়া নগর এলাকায়। চার বছর আগে বিউটিশিয়ান ইলমার সঙ্গে তালিবের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

ঘটনার দিন ইলমা তার বড় ভাই আকরামকে জানান, কাজ থেকে বাড়ি ফিরে তালিব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বিছানায় ঢলে পড়ে তার মৃত্যু হয়। আকস্মিক হৃদরোগে মৃত্যু হয়েছে মনে করে পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি মেনে তার মরদেহ দাফন করেন।

তবে দাফনের কয়েক দিন পর পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গত ১ অক্টোবর তালিবের চাচাতো ভাই রইস ইলমার বাড়িতে গিয়ে তার ব্যবহৃত মুঠোফোনটি খুঁজতে থাকেন। ফোনটি কাপড়ের স্তূপের নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।

ফোনের মেসেজ যাচাই করতে গিয়ে রইস আমান নামে এক যুবকের সঙ্গে তালিবের তীব্র বাদানুবাদের চ্যাট দেখতে পান। ওই কথোপকথনে তালিব আমানকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ ও কথা বলতে নিষেধ করেছিলেন।

এই চ্যাট সামনে আসার পর পরিবারের সদস্যরা ইলমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

ইলমার দাবি অনুযায়ী, পারিবারিক কলহের কারণে তালিব তাকে প্রায়ই মারধর করতেন। গত ২৮ সেপ্টেম্বর এমনই এক বিরোধের পর তিনি প্রেমিক আমানকে ডেকে পাঠান। আমান তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ইলমার বাড়িতে আসেন।

পরে তিনজন মিলে তালিবকে মারধর করেন। একপর্যায়ে আমান গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তালিবকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পারলে ইলমাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন আমান বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

কোতোয়ালি অঞ্চলের সার্কেল অফিসার (সিও) সংগ্রাম সিং জানান, ঘটনাটির বিস্তারিত তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তালিবের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের নজরদারিতে রয়েছেন অভিযুক্ত স্ত্রী ইলমা। ফরেনসিক ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর প্রেমিক আমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

শাপলা চত্বর মামলা: হাসিনাসহ ৪১ আসামির শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

আসছে...