পরীক্ষামূলক সংস্করণ

শিশুদের ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে শিশুদের ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং এসব তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লা আল-মামুন, মো. সাজু ও মো. সজীব।

মঙ্গলবার (৭ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান রোডের সি-ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, অভিযানে শিশুদের বিভিন্ন সিরাপ ও ক্যাপসুলের পাশাপাশি ফেসওয়াশ, শ্যাম্পু, হাইজিন ওয়াশ, সাবান ও পাউডারসহ বিপুল পরিমাণ ভুয়া ওষুধ ও প্রসাধনী উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে কিডজ ওমেগা লিকুইড, ল্যাক্টোফ্লেক্স ক্যাপসুলস, ডিটক্স প্লাস শ্যাম্পু, পিডিয়া ভক্স কিড সিরাপ, ওসিয়ার্ক-সিডি ক্যাপসুল ও কিডিকেয়ার সিরাপ প্লাসসহ বিভিন্ন পণ্যের ভেজাল মজুদ ছিল বলে জানিয়েছে ডিবি।

এ ছাড়া বিপুল পরিমাণ খালি বোতল, কৌটা, ভুয়া মোড়ক, লেবেলবিহীন ক্যাপসুল সেল এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত সিলিন্ডার, ক্যাপসুল ভরার মেশিন ও ফুয়েল লাগানোর মেশিন জব্দ করা হয়েছে।

ডিবি ওয়ারী বিভাগ আরও জানায়, উদ্ধার করা ভেজাল সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহৃত ওষুধ ও প্রসাধনীও রয়েছে। চক্রটির মূল উৎস, প্রস্তুতকারক এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

প্রধান খবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হরমুজে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্টের দাম বেড়ে ১০২.২৮ ডলারে উঠেছে।

আসছে...