পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় যুবদল নেতা রাশুকে গুলি করে হত্যা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

খুলনা নগরীতে রাশিকুল আনাম রাশু (৩৮) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাশু দৌলতপুরের দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে থানা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি মাথায় লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান খবর

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ শুরু ৩০০-৩৫০ মেগাওয়াট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় ১০-২৪ ঘণ্টা চলবে কারিগরি পরীক্ষা।

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

আসছে...