পরীক্ষামূলক সংস্করণ

যশোরে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে গেছে। তবে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। একই সময়ে সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্টুরেন্ট লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পরপর বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন। বিস্ফোরণে মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কী কারণে এবং কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। পরে থানার ওসি (তদন্ত) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি কবির হোসেন জানান, মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং লাবিস্তা রেস্টুরেন্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রধান খবর

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ শুরু ৩০০-৩৫০ মেগাওয়াট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় ১০-২৪ ঘণ্টা চলবে কারিগরি পরীক্ষা।

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

আসছে...