পরীক্ষামূলক সংস্করণ

এক রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবির পেছনে একটি রাজনৈতিক দলের উসকানি ও স্বার্থ রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তাঁর দাবি, ওই রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজস্ব ৭০০টি অটোরিকশা রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষ ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবিতে আন্দোলনের পক্ষে নয়। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল সরকারকে অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন। বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। শফিকুল ইসলাম খান মিল্টনের দাবি, পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা গেছে, ওই নেতার নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে।

নগরীর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে শফিকুল ইসলাম খান বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকে দিয়ে ষড়যন্ত্র করছে।

নগরীর সৌন্দর্যবর্ধন ও গ্রাফিতি অঙ্কন কার্যক্রম প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক জানান, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণ করে সেখানে গ্রাফিতি আঁকা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না। বরং দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ব্যক্তিদের ছবি ও স্মৃতি গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে।

এ ছাড়া নগরীর যেসব স্থানে ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সংস্কারকাজ চালিয়ে ফুটপাত আরও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

প্রধান খবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হরমুজে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্টের দাম বেড়ে ১০২.২৮ ডলারে উঠেছে।

আসছে...