পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতাসহ চারজন গ্রেপ্তার

রাজধানীর তুরাগ ও মিরপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠু।

শনিবার ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল চারটার দিকে তুরাগ থানার একটি দল খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করে। তিনি খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় করা মামলাগুলোয় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।

অন্যদিকে, মিরপুরে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মো. মারুফ হোসেন মিঠুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩)।

মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

সংসদের অধিবেশনের তারিখের আগেই বিএনপির সংসদীয় দলের সভা ডাকলেন তারেক রহমান

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই রোববার সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুমিল্লায় তাজমিন হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি অটোরিকশাচালকের

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বাগেরহাটে অবৈধ ক্লিনিক বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

বাগেরহাটে এক সপ্তাহের মধ্যে সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আসছে...