পরীক্ষামূলক সংস্করণ

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ল্যাপটপ জিতল আট শিক্ষার্থী

বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আট শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) ‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব ২০২৬’-এর ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া উৎসবের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছে ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী ছাড়াও আরও নয়জন করে শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।

আয়োজকেরা জানান, শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়। পাশাপাশি উন্মুক্ত ক্যাটাগরিতে অংশ নেন বইপ্রেমীরা। তিনটি পর্বে প্রতিযোগীদের প্রায় ৩৮টি বই পড়ানো হয়। শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তির বিকাশ ঘটানো এবং বিদ্যালয়গুলোর গ্রন্থাগার কার্যক্রম সচল করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

উৎসবের ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। বই পড়ার অভ্যাস অজানাকে জানার আগ্রহ বাড়ায়, চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং দেশ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করে।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে শ্রীমঙ্গলে পাঠকসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে।

প্রধান খবর

সংসদের অধিবেশনের তারিখের আগেই বিএনপির সংসদীয় দলের সভা ডাকলেন তারেক রহমান

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই রোববার সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুমিল্লায় তাজমিন হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি অটোরিকশাচালকের

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বাগেরহাটে অবৈধ ক্লিনিক বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

বাগেরহাটে এক সপ্তাহের মধ্যে সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আসছে...