রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৭টি অটোরিকশা ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ২১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৭৭টি অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৪২২টি মামলা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১২টি অটোরিকশা ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, সাতটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৩৪টি অটোরিকশা ও ৮৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ২০৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি অটোরিকশা ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে সবচেয়ে বেশি ৮০৫টি মামলা হয়েছে। এ বিভাগের অভিযানে ১১০টি বাস, আটটি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫টি অটোরিকশা ও ২৭৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযানকালে সব মিলিয়ে ৬০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।



