নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্তার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশের মাটিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর সংঘটিত হেনস্তার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন একদল দুর্বৃত্ত জড়িত ছিল বলে প্রতীয়মান হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাটি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



