পরীক্ষামূলক সংস্করণ

নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছের ডালপালা কাটা ও বিদ্যুৎলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিদ্যুৎলাইনের ওপর থাকা গাছের ডালপালা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কাজের পরিধি ও পরিস্থিতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় কিছুটা কমবেশি হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

প্রধান খবর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জমে থাকা পানি ও আবর্জনা সরিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রাবার ও রাসায়নিকের কারণে ভয়াবহ রূপ নেয় টঙ্গীর ওষুধ কারখানার আগুন

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবির চেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সেভেন-আপের মান নিয়ে প্রশ্ন, বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা

পেপসিকোর পানীয় সেভেন-আপে মানহীন উপাদান পাওয়ার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে। ছয়টি প্যারামিটারের মধ্যে তিনটিতে উত্তীর্ণ হতে পারেনি পানীয়টি। মামলার শুনানি ১৬ নভেম্বর।

আসছে...