পরীক্ষামূলক সংস্করণ

আজ ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

সরবরাহ লাইন রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ শুক্রবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের জন্য ১১ কেভি খেজুরবাগ, পারগেন্ডারিয়া ও বুড়িগঙ্গা ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর মধ্যে খেজুরবাগ ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, পারগেন্ডারিয়া ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বুড়িগঙ্গা ফিডারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় খেজুরবাগ, সাতপাখি গ্যাস রোড, সাহেব গলি, মাস্টার গলি, খেজুরবাগ বাজার রোড, পারগেন্ডারিয়া, পারগেন্ডারিয়া বাজার, মীরেরবাগ, চর কালিগঞ্জ, কালিগঞ্জ, বরইতলাসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রধান খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, অবস্থান করছিলেন ১৬ জনের বেশি পর্যটক

কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর চলছে উদ্ধার অভিযান।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

আগে কুপিয়ে হত্যাচেষ্টা, পাঁচ দিন আগেও হামলা—শেষে গুলিতে নিহত সাংবাদিক আলিফ

***বারবার হামলার পরও নিরাপত্তা মিলল না কেন? ****আগের অভিযোগের তদন্ত ও পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় আগের হামলাগুলোর তদন্ত ও পুলিশের

আসছে...