পরীক্ষামূলক সংস্করণ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।

নিহত রাফির বাবার নাম খায়রুল ইসলাম। তিনি পরিবারের সঙ্গে গজারিয়ায় একটি ভাড়া বাসায় থাকেন। জীবিকা নির্বাহের জন্য সেখানে একটি চায়ের দোকান পরিচালনা করেন। তাঁদের স্থায়ী বাড়ি নড়াইল জেলায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নেমেছে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও সাত বছর বয়সী রাফি নিখোঁজ হয়।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দলও সেখানে যোগ দেয়।

শনিবার দিনভর অভিযান চালিয়েও নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফুলদী নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

প্রধান খবর

মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিবি

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে ইশরাক হোসেনের ভিডিও প্রকাশের পর ঘটনাটি খতিয়ে দেখছে ডিবি। আইনের ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী মিজানুর রহমানকে গুলি করেছে মুখোশধারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করা ও সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...